
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় জাতীয় ভোক্তা অধিদপ্তর ঠাকুরগাঁও উদ্যোগে বাজার তদারকি অভিযান রুহিয়া পরিচালনা করেন।
০৪ জানুয়ারী শনিবার দুপুর রুহিয়া রেলগট জামিলা স্টোর কে ৪০০০/- হাজার টাকা রুহিয়া মন্তাজ হোটেল কে ৩০০০/- হাজার টাকা রুহিয়া মৌচাক হোটেল কে ৩০০০/- হাজার টাকা রুহিয়া বিসমিল্লাহ হোটেল কে ২০০০/- হাজার টাকা অভিযান পরিচালনা করে মোট ১২০০০/- হাজার জরিমানা করা হয়। পরিদর্শনে ও ক্রয় রশিদ না থাকার কারণে জরিমানা করেন।
ঠাকুরগাঁও জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্য পন্য বা সেবা বিক্রয় না করা ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।
এবং এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠাকুরগাঁও প্রতিনিধি সুজানা বলেন রুহিয়া হোটেলে খাবারের মান অত্যন্ত খারাপ পরিচ্ছন্নতা অভাব রয়েছে তাই এদিকে সবাইকে নজর দিতে হবে।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত