
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ জাহিদ হাসান নামে এক মসজিদের ইমাম মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল দশটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত হাফেজ জাহিদ হাসান আজ সকালে তার শ্বসুর বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বগুড়ার দিকে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বিদ্যুৎ এর খাম্বার সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মসজিদের ইমাম ও আলেমগন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারকে সান্তনা দেন। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোজাফফর হোসেন সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদের ইমামতি করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার