হোম » সারাদেশ » হিমালয়ের হিমেল বাতাসে কাবু পঞ্চগড় বাসি

হিমালয়ের হিমেল বাতাসে কাবু পঞ্চগড় বাসি

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর ফলে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষত রাতে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে, এবং কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পাচ্ছে। সড়কগুলোতে দেখা যায় যান চলাচল ধীরগতিতে চলছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও শীতল আবহাওয়া পঞ্চগড়ের বাসিন্দাদের  কাঁপিয়ে তুলছে। বেলা বাড়লেও সূর্যের তাপ একেবারে অনুভূত হচ্ছে না। রাতে কুয়াশা জমে থাকে এবং দিনের বেলায় সূর্য উঠলেও তাপমাত্রার মধ্যে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার। গত বৃহস্পতিবার রাত ৯টায় তেঁ

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!