
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার উত্তর হারবাং ভিলেজার পাড়ায় আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে গরু চুরির ঘটনা । সমপ্রতিক সময়ে অন্তত অর্ধশত গরু চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা, যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা । আর ঘটনায় জড়িত একই এলাকার হুমায়ুনের পুত্র মোহাম্মদ শাহজাহান । গরু চুরি বন্ধ ও চোর শাহজাহানকে গ্রেফাতারের দাবিতে স্থানীয় শত শত জনগণ মানববন্ধন ও বিক্ষোভ করেছে । সোমবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় ভিলেজার পাড়া স্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন করছে ।
লাগাতার গরু চুরির ঘটনায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। চোর ধরতে পাহারা দিয়েও লাভ হয়নি। ধাওয়া দিলে পালিয়ে যায় চোরের দল । তবে অধিকাংশ ঘটনায় থানা-পুলিশে অভিযোগ দেননি ভুক্তভোগীরা
ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয়রা বলেন, ‘গরু চুরির পর পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। সবাই আতঙ্কের মধ্যে আছে । যার কারণে মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় । সেই ক্ষোভ থেকেই মানুষ বিক্ষোভ করেছেন চোরদের বিরুদ্ধে ।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন,এখনো পর্যন্ত এবিষয়ে কোনো অভিযোগ পাইনি । চুরি প্রতিরোধে প্রতিটি এলাকায় স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলাপ করে পাহারা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো । জনগণের প্রতি আহ্বান, যেকোনো ঘটনা ঘটলে যেন আমাদের জানান । আমরা ব্যবস্থা নেব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক