
মিজানুর রহমান: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার শহুর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী শিল্পপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু।
এ-সময় আনারুল ইসলাম রাজু বলেন, ২০২৫-এর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, নির্যাতন মুক্ত, মুক্তিগামী মানুষের বাংলাদেশ। মানবিক সম্প্রীতির বাংলাদেশ।
তিনি আরও বলেন, হাতীবান্ধা ও পাটগ্রাম হবে মাদক নির্মূল এলাকা, মাদক বন্ধের জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন খেলার আয়োজন করে আমরা এই এলাকার যুব সমাজকে বলবো কী করার চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, লালমনিরহাট জেলা শাখার যুব ক্রীয়া বিভাগের সভাপতি ডাঃ মাওলানা আব্দুল মান্নান, টংভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহ-মুদুন নবী এছাড়াও আরও বিভিন্ন নেতৃবৃন্দ। ফাইনাল খেলায় হাতীবান্ধা চয়েস ফ্যাশনকে ১-০ গোলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পারুলিয়া যুব বিভাগ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ