
মিজানুর রহমান: ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। গত দুই দিন জুড়ে উত্তরের জেলা লালমনিরহাট কালীগঞ্জে তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতের কারণে মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। সকালে ঘন কুয়াশার কারণে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। অপরিদকে তীব্র শীতের কারণে জেলা উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন থেকে দুপুরের পরে আকাশে সূর্য দেখা দিলেও নেই কোনো উত্তাপ। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমিকসহ খেটে খাওয়া মানুষেরা।
কালীগঞ্জে কৃষক সাইদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরেই সন্ধ্যার পর শীত একটু বেশি অনুভব হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে মাঝে মধ্যে দেখা মিলছে সূর্যের।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৬টায় ১২ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমে শীত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুপফা বলেন, ‘জেলার হতদরিদ্র মানুষের জন্য বর্তমান সর্বমোট ৩ হাজার ৯০০ কম্বল বরাদ্দ রয়েছে, আটটি ইউনিয়নের জন্য ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম চলমান।’

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল