হোম » সারাদেশ » জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধ আহত-২

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধ আহত-২

রবিউল হাসান লায়ন: জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বশিকা সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আহালুসহ দুইজন আহত হয়েছে। গতকাল গুরুতর আহত ইসমাইল হোসেন আহালুকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইসমাইল হোসেন আহালুর অভিযোগ, স্থানীয় বেসরকারি সংস্থা স্বশিকা ও বাঁধন সোসাইটির মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। স্বশিকা’র কাছে ভাড়া নেওয়া ১৮ শতক জমি বেসরকারি সংস্থা বাঁধন সোসাইটি গোপনে বিক্রি করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে সোমবার রাতে ধর্মকুড়া বাজার থেকে বাড়িতে ফেরার সময় পলবান্ধা মিয়াবাড়ি সড়কে পৌঁছলে তার উপর হামলার ঘটনা ঘটে। বাঁধন সোসাইটির সভাপতি সৈয়দ আলীর নেতৃত্বে ১০/১২ জনের সশস্ত্র হামলায় স্বশিকার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আহালুর দুই পা ভেঙে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাঁধন সোসাইটির সভাপতি সৈয়দ আলীর দাবি, স্বশিকা’র কাছে অনুদান পাবার পর তারা ওই জমি বিক্রি করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!