হোম » সারাদেশ » বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সকল ধর্মালম্বীগণের সাথে সম্প্রীতি সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ধর্মের মানুষেরা।
শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান স্লোগানে সমাবেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ট্রান সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
বালিয়াডাঙ্গী বনিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,  উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাসেল ও রবিউল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!