
মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সম্প্রীতির সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সারা বাংলাদেশ হবে অম্প্রদায়িক বাংলাদেশ। এদেশে থাকবেনা কোনো হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান মুসলিমের বৈষম্য। আমরা সবাই ভাই ভাই।
শনিবার (২৮ ডিসেম্বর) রাণীশংকৈল থানা এর আয়োজনে “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বাংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম আমরা এ বাংলাদেশের নাগরিক তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস কাছে চাই।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক,ছাত্র প্রতিনিধি তারেক।
সমাবেশে ঠাকুরগাঁও জেলার সকল ধর্মাবলম্বীরা র্যালী ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু