
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবা’সহ করিম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক মাদক কারকারি টেকনাফের বালুখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা হতে আব্দুল করিমকে আটক করে বলে এমন তথ্য নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) মো. কামরুজ্জামান।
তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় একজন ব্যক্তি ইয়াবাগুলো অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উক্ত মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে বিধি মোতাবেক তাকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি তার নাম-ঠিকানা প্রকাশসহ, সে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল বলে জানান।
র্যাবের ওই কর্মকর্তা আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু