
মোহাম্মদ হানিফ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি রেজিস্ট্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগ নেতা। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরে সোনাইমুড়ী পৌর ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ফাহিম হোসেন ছাত্রলীগের সোনাইমুড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সোনাপুর ইউনিয়নের ১নং দৌলতপুর ভূইয়া বাড়ির মৃত শামছুল আলমের ছেলে।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট সোনাইমুড়ী থানার হত্যা মামলা নং- ০৪ এর ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়। বুধবার সকালে আটক ফাহিম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান