
শাহজাহান সিরাজ: গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে ১০ কেজি করে চালও দেয়া হয়। বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অসহায় মানুষরা। নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেলেন্ট কর্নেল মোশারফ হোসেন, র্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল