হোম » সারাদেশ » বীর মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করায় নওগাঁর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ।

বীর মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করায় নওগাঁর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ।

জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় নওগাঁর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানিয়েছেন। বুধবার সকালে নওগাঁ শহরের ব্রীজের মোড় মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রে প্রতিবাদ জানান।

এসময় সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, আলাউদ্দিন কাওছার আলী, নজরুল ইসলাম, সোলায়মান হোসেন, আমজাদ হোসেন চৌধূরী, সোহরাব হোসেন, তোফাজ্জল হোসেন, সন্তোষ কুমার ও মোহরাব হোসেন সহ আরো অনেক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন- ১৯৭১ সালে রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে যারা পাকিস্থানি হানারদার বাহিনীকে বাংলাদেশ মুক্তি করার লক্ষে যে সূর্য্য সন্তানরা যুদ্ধে ঝাপিয়ে পরেছিল তারা জাতী শ্রেষ্ঠ সন্তান। সেই সূর্য্য সন্তানদের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে এই দেশের নিগৃহিত করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নিগৃহিতকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য গত ২২ ডিসেম্বর (রোববার) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে লাঞ্ছিত করা হয়। জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধার কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকা, এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!