
মোস্তাফিজুর রহমাননলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারনে চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
দীর্ঘ এক বছর উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায়-চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষেরা। তাই ট্রেনটি পুনরায় চালুর দাবি বুধবার (২৫ ডিসেম্বর) নলডাঙ্গা উন্নয়ন ফোরাম এর ব্যানারে সকাল ১০টায় নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লার্টফমে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারনে চরম ভোগান্তিতে পরেছেন নিম্ন আয়ের মানুষ। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে বাড়তি চাপ বেড়েছে,অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের। তারা আরও বলেন,আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য মুনছুর রহমান নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম সমসের আলী,ছাত্র মহাইমিনুল হক,নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সমস্য রাজ্জাক প্রামানিক,নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি,লতিফুর রহমান,নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী- সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,সাবেক নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি জিয়াউল হক জিয়া।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার