হোম » সারাদেশ » রৌমারীতে বিএনপি’র আয়বাহক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল

রৌমারীতে বিএনপি’র আয়বাহক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহায়ক কমিটি ঘোষনা করায় তাদের স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
গতকাল  মঙ্গলবার বিকাল ৪ টার দিকে  উপজেলার  অস্ায়ী কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদল সহ  অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ. আজিজুর রহমান, সহ-সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ. মোস্তাফিজুর রহমান রঞ্জু ,৩নং বন্দবের  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কাজিম উদ্দিন, যাদুরচর ইউনিয়ন সভাপতি মতিউর রহমান মতি, শৌলমারী ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহায়ক নাজমুল হোসাইন রানা প্রমুখ। এছাড়াও মিছিল ও সমাবেশ ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরাও অংশ নেয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!