
রায়হান আলীঃ উল্লাপাড়ায় মাহবুব আলম রায়হান (৩০) নামের এক ভুয়া ডিজিএফআই কর্মকর্তাকে আটক করেছে সেনাবাহিনী। রায়হান জয়পুরহাট জেলার আক্কেলপুরের নুরুল ইসলামের ছেলে। রোববার তাকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে সেনা ক্যাম্প থেকে আটক করা হয় এবং এদিন রাতে সেনাবাহিনীর সদস্যরা রায়হানকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোকলেছুর রহমান জানান, মাহবুব আলম রায়হান ঘটনার সময় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থিত সেনা ক্যাম্পে নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবেশ করেন। পরে তার কথাবার্তায় সেনা সদস্যদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয় দিয়েছেন বলে স্বীকার করেন। সেনাবাহিনীর সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। সোমবার তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান