হোম » সারাদেশ » গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার

শাহজাহান সিরাজ: গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর-আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহীদুল্যাহেল কবীর ফারুককে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।  সদর থানা পুলিশ রোববার ভোরে গাইবান্ধা পৌরসভার পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। তিনি সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা-ভাংচুর ও আগুনের ঘটনায় জড়িত শহীদুল্যাহেল কবীর ফারুক। গোপন খবরে অভিযান চালিয়ে রোববার ভোরে তাকে জেলা শহরের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানায় দায়ের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!