হোম » সারাদেশ » আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে উপজেলা সদর বাজারের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের পরিচালনায় বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, অপর যুগ্ম সম্পাদক ওহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান মিয়া, কার্যনির্বাহী সদস্য রবিদুল ইসলাম, আবু সালে নাসিম ও সদস্য ওবায়দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বক্তারা বলেন, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ছিল বাঙালির অন্যতম দাবি। আর সেই দাবি বাস্তবায়নে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দেশের নিরীহ জনতা। দেশ মাতৃকার মুক্তির জন্য ৯ মাসের লড়াই-সংগ্রাম বাঙালির বীরত্বকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে। সব শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!