
ফুলবাড়ী ( দিনাজপুর) প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন আদায়ে মাঠে ফুলবাড়ী বিএনপির ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটে এলাকায় রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটে বৈঠকে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। পরে এর ওপর বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করেন নেতাকর্মীরা।
এসময় তিনি স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন ও বিপরীতে আপসহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, বিশেষ বক্তা , দিনাজপুর জেলা বিএপির যুগ্ন সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম,
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক সাধারন সম্পাদক সাদা দল, সাধারন সম্পাদক জিয়া পরিষদ, লাইভ মেম্বার জিয়াউর রহমান ফাউন্ডেশন হাজী দানেশ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলহাজ্ব মো. নওশে ওয়ান, পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল, ও শিবলী সাদিক, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো সাহাজান মন্ডলসহ আরো অনেকে।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকারের আমলে আমরা ভোট দিতে পারিনি। মামলা-হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে স্বামী-সন্তানকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে।
আলোচনা শেষে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত