
মোঃ মনিরুজ্জামান,সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার তালা উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় পাটকেলঘাটার নাংলা মাদ্রাসায়এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরা মডেল থানার যুব বিভাগের সভাপতি ডঃ মোঃ তৈয়বুর রহমান খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডাক্তার মাহমুদুল হক , ডাক্তার আফতাব উদ্দিন, ইসলামকাটী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মেম্বার আব্দুল হাকিম, মেম্বার খসরুল ইসলাম, প্রমুখ ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রত্যেক বিত্তবানদের উচিত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা । বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতেন , তাহলে সমাজের দুঃখ দুর্দশা অনেকাংশে হ্রাস পেত । এই সমাজের সকল ধনী মানুষদেরকে তিনি আহ্বান জানান, অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাহাতে একটা সুখী , সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা যায় । অনুষ্ঠান শেষে ৪০৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান