
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায়,উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে শহিদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষ উপজেলা অফিসার্স ক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার স ম আজারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি শাহিদুল আলম, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন,বীর মুক্তি যোদ্ধা গণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তেমনি ভাবে ২০২৪ এর জুলাই আগস্ট বিল্পলবে নিহত শহীদদের স্বরণ করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল