হোম » সারাদেশ » ভৈরবে  শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

ভৈরবে  শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  ভৈরবে  শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ ডিসেম্বর  শনিবার বিকালে পানাউল্লাহর চর বধ্যভূমিতে উপজেলা প্রশাসন,জেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন  সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময়  উপজেলা  নিবর্বাহী কর্মকর্তা শবনম শারমিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতি  মোঃ রফিকুল ইসলাম  আলোচনাসভায় বলেন, ১৯৭১ সালের  বিজয়ের ২ দিন আগে  হানাদাররা এ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে  নৃশংসভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করতে চেয়েছিলো।  পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!