
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ ডিসেম্বর শনিবার বিকালে পানাউল্লাহর চর বধ্যভূমিতে উপজেলা প্রশাসন,জেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপজেলা নিবর্বাহী কর্মকর্তা শবনম শারমিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম আলোচনাসভায় বলেন, ১৯৭১ সালের বিজয়ের ২ দিন আগে হানাদাররা এ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে জাতিকে মেধাশূণ্য করতে চেয়েছিলো। পরে শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল