
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষথেকে।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন সাধারণ ছাত্র ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। অভিযোগ সুত্রে জানা যায়, জুলাই আন্দোলনে নিহত শহীদদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। এছাড়াও স্থানীয় এক বিএনপির নেতাকে হত্যার হুমকি, জাহান্নাম ও জামামায়াতের ভয় দেখিয়ে লাভ হবে না মর্মে সাম্প্রদায়িক উস্কানী উল্যেখ রয়েছে উক্ত অভিযোগে। এছাড়াও উপজেলা জামায়েত ইসলামির আমিরের সাথেও অসৌজন্য মূলক আচরণ করা সহ আওয়ামিলীগ কে পুর্নবাসন করার মত গুরুতর অভিযোগা রয়েছে তাহার বিরুদ্ধে।
উল্যেখ্য বিগত কয়েকদিন যাবত সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জামায়াতে ইসলামী, বিএনপি ও সুশীল সমাজের উদ্যোগে সারিয়াকান্দিতে বিক্ষোভ কর্মসূচি পালন কর হয়। সর্বশেষ গত বুধবার আয়োজিত মবিক্ষোভ কর্মসূচিতে ইউএনওকে অপসারণের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।
জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান কালে জাতীয় নাগরিক কমিটি সারিয়াকান্দি উপজেলা শাখার সদস্য ও সমাজকর্মী শিবলী সরকার, মমিনুর রহমান স্মরণ, ওবাইদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক সাইফান রহমান, শরিফুল ইসলাম মুশফিক, আব্দুস সোবহান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার