
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে পীরগঞ্জ সরকারি কলেজের সামনে উপজেলা , পৌর ও কলেজ শাখা ছাত্রদল এ মানববন্ধন মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ।
মানববন্ধনে গুমের স্বীকার ছাত্র দলের সকল নেতাকর্মী, সকল নাগরিকের মুক্তি এবং আ’লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের নীপিড়নের ঘটনার যথাযথ বিচারের দাবী জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেজবাহুল পারভেজ সূর্য, যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, কলেজ সভাপতি রাকিবুল ইসলাম রকি, সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসু প্রমুখ । মানবন্ধনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল