
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার (৮ ডিসেম্বর )সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব আহবায়ক দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সাংগঠনিক নানা বিষয়ে বার্ষিক বিভিন্ন পরিকল্পনা গ্রহন এবং নতুন কমিটি গঠনসহ নানাবিধ বিষয়ের কথা তুলে ধরেন বর্তমান প্রেসক্লাব সদস্য সচিব দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোঃ শামীম আহসান মল্লিক।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেজবাহ ফাহাদ, দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন প্রতিনিধি শীব সজল জিশু ঢালী,দৈনিক প্রভাত প্রতিনিধি রমিজ উদ্দিন,দৈনিক সংবাদ প্রতিদিন মোঃসাইফুল ইসলাম কবির,দৈনিক গনমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ এখলাস শেখ,দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি মোঃনাজমুল,দৈনিক সংবাদ সারাদেশ প্রতিনিধি মোঃরফিকুল ইসলাম,ও দৈনিক এশিয়ান বানীর মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনায় সকল সদস্যদের সিদ্ধান্ত ক্রমে আগামী এক বছরের জন্য মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম শহিদুল ইসলাম ও শামীম আহসান মল্লিককে প্রস্তাবনা করে দায়িত্বভার গ্রহন করে ১২ সদস্য বিশিষ্ঠ একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করার বিষয়ে ও সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বিনিময় এবং সামনের দিনে এই ক্লাবের গণমাধ্যম কর্মীরা কিভাবে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংবাদের পরিধি বাড়িয়ে নেবেন সে বিষয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা