
আলমগীর সিকদার: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমজাদ আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্ণাঢ্য রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদ সরকারের ৮৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার দিনব্যাপী টঙ্গীর হোন্ডা রোডস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে কেক কাটা ও মধ্যাহ্নভোজ সহ বিভিন্ন আয়োজন করা হয়। এতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ নাজিম উদ্দিন সরকারের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা জেসমিন সুলতানা আঁখি, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিভিন্ন সেক্টরের বীর মুক্তিযোদ্ধাগণ সহ সরকার পরিবারের সদস্যগণ ও আত্মীয় স্বজনরা। এসময় ডাঃ নাজিম উদ্দিন আহমেদ সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পাঠ সহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার