
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে মোড়কজাত করে বিক্রির অপরাধে শামীম আহমেদ নামের একজন কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর বিকেলে ভ্রাম্যমান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১ লক্ষ টাকার মালামাল জব্দ করে ধ্বংশ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা ভুমি সহকারী কমিশনার আশিকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী।
এসময় নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন বলেন অভিযুক্ত শামীম হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে মোড়কজাত করে বাজারে বিক্রি করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ এ ভ্রাম্যমান পরিচালনা করা হয়। উপজেলায় ভেজাল সার ও কীটনাশকের কারণে কৃষকের ফসল উৎপাদনে সমস্যা হয়, স্থানীয় কৃষক বিশ্বাস করে নামিদামি ব্র্যান্ডের প্যাকেট দেখে ক্রয় করে প্রতারিত হয়েছে।সামনের দিনগুলোতে এই ভেজাল সার ও কীটনাশক তৈরি ও বিক্রয় কারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন
নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
পদ্মার চরে লাশের মিছিল: কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত ৪ জেলার চরাঞ্চল
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার