
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া এলাকার বাসীন্দা কলিমুদ্দীন সরদার। তার জীবন দসায় মোট ৪৬ শতক জমির মধ্যে আইয়ুব আলী দেওয়ানের কাছে ২/৫/১৯৮৮ সালে ৪৬৫১ নং দলিলে ১৪ শতক ও ১১/০৬/১৯৮৮ সালে ৪৯৩৫ নং দলিলে ১৪ শতক, আছির উদ্দিনের কাছে ১৫/০৯/১৯৮৭ সালে ৮৯৯৫ নং দলিলে ১৩ শতক, নজির হোসেনের কাছে ২০/১০/১৯৮৭ সালে ৯৬০৫ নং দলিলে ২দশমিক ৫ শতক এবং ২০/১১/১৯৮৭ সালে ৯৬১০ নং দলিলে ২ দশমিক ৫ শতক জমি বিক্রি করেন। এরপর দখল শুন্য অবস্থায় তিনি মারা যান।
আব্দুল হামিদ মূলধনী কলিমুদ্দিন সরদারের মৃত্যুর ২৫ বছর পর তার ছেলে তৈফুর সরদার এর কাছ থেকে ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি ৪৬৮৭ নং দলিলে ১১৩নং খতিয়ানে হাল ২৮৪ নং দাগে ৪৬ শতক জমির মধ্যে ৬ শতক জমি কবলা (রেজিঃ) দলিল করে বিষয়টি গোপন রাখেন। দীর্ঘ ১২ বছর পর গত ৫ নভেম্বর সকাল ৯টায় নজিপুর সরদারপাড়া মৌজার হাল ২৮৪ দাগের জমির দলিল দেখিয়ে একই মৌজার হাল ২৮৫ দাগের (২৮৪ দাগের পাশের) ১০ শতক জমিতে থাকা বাগানের গাছ কেটে নিয়ে যায় এবং ৮ শতক পরিমান জমি আব্দুল হামিদ দখলে নেন। এরপর সেখানে ইট দিয়ে প্রাচীর দিয়ে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।
বিষয়টি নিয়ে জমির মালিক রেজাউল মাসুদ স্বপন প্রতিকার চেয়ে আব্দুল হামিদ ও তৈফুর সরদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলায় আদালত ঐ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করে যাচ্ছেন আব্দুল হামিদ।
স্থানীয় বাসীন্দা জাহাঙ্গীর আলম বলেন, জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি এই জমি রেজাউল মাসুদ স্বপনরা ভোগদখল করে আসছে। একমাস আগে আব্দুল হামিদ এই জমি দখল করে আম, কদম ও ইউক্যালিপটাসহ প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলে, প্রাচীর দিচ্ছে এর আগে কখনো এই জমি নিয়ে ঝামেলা হতে দেখিনি।
ভুক্তভোগী রেজাউল মাসুদ স্বপন বলেন- আমার পৈত্রিক সূত্রে খতিয়ান ভুক্ত ১০ শতক জমি ৬০/৬৫ বছর থেকে ভোগদখল করে আসছি। এরমধ্যে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে ৫ নভেম্বর জোরপূর্বক ৮ শতক জমি দখল করে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে স্থাপনা নির্মাণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ। তাদের নিষেধ করা হলেও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। সুরাহা পেতে আদালতে মামলা করেছি। কিন্তু তারপরও কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে আব্দুল হামিদ বলেন- ২০১২ সালে জমি কিনা ছিল। খাজনা-খারিজ সব ঠিক করা আছে। বিএনপি করায় ওই জমিতে নামতে পারিনি। এখন দখলে নিয়ে কাজ করছি। ২৮৪ দাগে আমার জমি কিনা আছে এবং ওই দাগই দখল করেছি। কিন্তু আদালত ২৮৫ দাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আমি ঐ দাগে যাইনি।
পত্নীতলা থানার ওসি শাহ মো: এনায়েতুর রহমান বলেন- আদালত থেকে নোটিশ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কোন পক্ষই যেন কাজ করতে না পারে সে নির্দেশনা দেয়া হয়েছে। আদালতে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বহিঃ ও অন্তঃবিভাগের উদ্বোধন
নাটোরে নলডাঙ্গায় আবারও দুর্বৃত্তদের আগুন সন্ত্রাস
শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে আন্তঃহাউজ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত