
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জের বাজারে বিক্রির উদ্দেশ্যে গভীর রাতে মরা গরু জবাইয়ের প্রস্তুতিকালে কসাই ও তার সহযোগীকে আকট করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থাকা ৩টি চাপাতি সহ চাকু উদ্ধার করা হয়।
গত রবিবার দিবাগত রাত্রি ওসি ডিউটির সময় পৌরসভা ৩টার সময় পৌরসভার অর্জুনপুর ব্রীজ এলাকায় মৃতগরু ও অটোভ্যানসহ কসাই রাজা ফকির (৫৭)ও শহিদুল ইসলাম(৪০) কে আটক করেন। জনৈক রাজা ফকির রাঙ্গামাটি গ্রামের ওছির উদ্দিন ফকিরের ছেলে ও একই গ্রামের মজি ফকিরের ছেলে শহিদুল ইসলাম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, রাত্রীকালীন নিয়মিত ডিউটির সময় পৌরসভা এলাকার অর্জুনপুর ব্রিজে অটোভ্যানের উপর গরুসহ দুজনকে দেখে সন্দেহ হয়। এরপর তাদের কাছের গিয়ে দেখেন অটোভ্যানের রাখা গরুটি জিহ্বা বের করে মুখে দাঁত কামড়ে ধরে রাখা অবস্থায় পড়ে আছে। জিজ্ঞাসাবাদের এক প্রর্যায়ে স্বীকার করে যে মৃত গরু জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তারা। নিরাপত্তা খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারায় কসাই ও তার সহযোগীর নামে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল। পশু জবাইয়ের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা