হোম » সারাদেশ » ভৈরবে বিভাটেক চালক কে হত্যা চেষ্টা  বিভাটেক মোবাইল ছিনতাই ।। 

ভৈরবে বিভাটেক চালক কে হত্যা চেষ্টা  বিভাটেক মোবাইল ছিনতাই ।। 

এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে শ্রী- নগরে বিভাটেক চালক রুবেল কে মারধোর  ও হত্যা চেষ্টা করে বিভাটেক, এনড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।  স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার  করে ভৈরব  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে চিকিৎসা দিয়েছে । সে শিমুল কান্দি ইউনিয়নের ছোট রাজাকাটা গ্রামের হোসেন মিয়ার পুত্র।
এলাকাবাসি ও আহতের স্বজনরা জানায়, রোববার সন্ধ্যার পর শিমুল কান্দি থেকে ২ জন যাত্রী  নিয়ে  শ্রী- নগরের জাফর নগর ভাঙ্গা ব্রীজের কাছে যাত্রী নামিয়ে ফেরার পথে ৫/৬ জন যুবক জোর পূর্বক তার পকেটে মোবাইল ফোন ঢুকিয়ে চোর  চোর বলে মারধোর করে লুন্দিয়া কবরস্থানের কাছে নিয়ে  হাত- পা বেধেঁ  দা,ছুরি,লাঠি- সোঠা দিয়ে  এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে হত্যার চেষ্টা করে  । এ সময়  তার ডাক চিৎকার শোনে প্রতিবেশীরা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।
এ বিষয়ে আহত  বিভাটেক রুবেল জানান,ভাঙ্গা  ব্রীজের কাছে যাত্রী নামিয়ে আসার পথে/৬ জন যুবক জোর পূর্বক তার পকেটে মোবাইল ফোন ঢুকিয়ে চোর  চোর বলে মারধোর করে লুন্দিয়া কবরস্থানের কাছে নিয়ে  হা- পা বেধেঁ  দা,ছুরি,লাঠি- সোঠা দিয়ে  এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে হত্যার চেষ্টা করে আমার বিভাটেক রিক্সা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে । লোকজন না এলে  তারা আমাকে মেরে ফেলতো।
এ বিষয়ে চালকের বাবা হোসেন মিয়া,চাচা বকুল মিয়া মা রোশনারা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে দূর্বৃত্তদের  আইনের আওতায় এনে বিচারের দাবী জানান প্রশাসনের কাছে।  এ বিষয়ে শিমুল কান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল- আমিন জানান,বিষয়টি মর্মান্তি। খবর পেয়ে আমি ভিকটিমের বাড়িতে এসে জানতে পারলাম।  এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মিয়া জানান, এ বিষয়ে  অভিযোগ পেয়েছেন  কি না জেনে জানাবেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!