
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম জাতের খিরা চাষ করে লাভবান হয়েছে কৃষক। চলতি মৌসুমে উল্লাপাড়ার চলনবিল অঞ্চলে অন্তত ৩৫০ হেক্টর জমিতে খিরা চাষাবাদ হয়েছে।প্রাকৃতিক দূর্যোগ না থাকায় আবহাওয়া অনুকূলে হওয়ায় খিরার ফলন অন্য বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে সঠিক সময়ে খিরা চাষ করে লাভের মুখ দেখছে কৃষক। প্রতি হেক্টর জমিতে অন্তত ৩৫ মেট্রিকটন খিরা উৎপাদন হয়েছে। গতবছর খিরা চাষাবাদ করে দেশের রাজনৈতিক অস্থিরতার মুখে ভালো দাম না পাওয়ায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এবছর খিরা ভালো দামে বিক্রি করে ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে বলে আশাবাদী খিরা চাষিরা।
উপজেলার চলনবিল অধ্যুষিত উধুনিয়া,বড়পাঙ্গাসী, লাহিড়ী মোহনপুর,কয়রা ইউনিয়নে খিরা চাষাবাদ অনেক বেশি হয়। এই খিরা আবাদ কে কেন্দ্র করে গড়ে উঠেছে লাহিড়ী মোহনপুর চর-বর্ধনগাছা এবং চাকসা ২ টি খিরার আড়ৎ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা খিরা কেনার জন্য আসে স্থানীয় খিরার আড়ৎতে । চলনবিলের খিরার মান অত্যান্ত ভালো হওয়ায় সারাদেশে চাহিদা অনেক বেশি। এই অঞ্চলে অলরাউন্ডার, শাহজাদি, তামিল জাতের খিরা চাষাবাদ করে কৃষক ভালো ফলন পেয়েছে।
কয়রা এলাকার খিরা চাষি শরিফুল ইসলাম জানায় সে ৩ বিঘা জমিতে খিরা চাষাবাদ করেছেন। গতবছর রাজনৈতিক অস্থিরতায় অনেক ক্ষতির মুখে পড়েছিলেন কিন্তু এবছর ফলন ভালো এবং দাম বেশি পাওয়ায় সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।
বর্ধণগাছা এলাকার আরেক কৃষক রমজান আলী, মামুন প্রামানিক,মোহাম্মদ আলী জানান কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে আগাম জাতের খিরা চাষাবাদ করে ফলন ভালো পেয়েছে। প্রতি মন খিরা ১৮শ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত। তারা খিরার ভালো দাম পেয়ে অনেক খুশি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন জানান চলতি মৌসুমে উল্লাপাড়ায় ৩৫০ হেক্টর জমিতে খিরা শশা আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন হয়েছে ৩৫ মেট্রিকটন। এই অঞ্চলে অলরাউন্ডার, শাহজাদি, তামিল জাতের খিরা চাষাবাদ হয়েছে। মন প্রতি খিরা বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২২ শ টাকা। তিনি আরো জানান উপজেলা কৃষি অফিস থেকে চাষিদের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রথম থেকেই দিয়ে আসছে।

আরও পড়ুন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই