
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল দশটায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও রংপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের আমির ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর অঞ্চলের সহকারি পরিচালক মুনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ।
সম্মেলনে আগামী ২০২৫-২৬ সালের জন্য মতিউর রহমানকে সভাপতি, বদরুল ইসলামকে সহসভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, আল মামুন ইসলামকে সহসাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান