
জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।
ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।
তাবলিগ জামাতের জেলা ফয়সাল শূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২