
মিজানুর রহমান লালমনিরহাট জেলা শহরের সাপটানা এলাকার স্থায়ী বাসিন্দা প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব লালমনিরহাট এর সাবেক সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম মজনু (৬২) বুধবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০মিনিটে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে দেশের রাজধানী ঢাকাস্থ জাতীয় নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/সংগঠন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, আশির দশকে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকা দিয়ে মোফাখখারুল ইসলাম মজনু-এঁর সাংবাদিকতা শুরু। দীর্ঘ দিন দৈনিক দাবানলের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেন। তাঁর টেলিভিশন সাংবাদিকতা শুরু সিএসবি টিভিতে। এরপর দীর্ঘ দিন সময় টিভিতে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক সবুজ বাংলা নামের ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন তিনি। প্রবীণ সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু প্রেসক্লাব লালমনিরহাট এঁর পরপর দুবারের সভাপতির দায়িত্ব পালন করেন। একজন সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে মোফাখখারুল ইসলাম মজনু লালমনিরহাটের মানুষের মাঝে চিরদিন বেচে থাকবেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান