
অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে পিঠা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সর্বসাধারণ ও পথ শিশুদের মাঝে পিঠা বিনিময় করে এই উৎসবের কার্যক্রম শেষ হয়। এই পিঠা উৎসবের আয়োজন করেছে রুট অফ লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে শীত অনুভুত হচ্ছে। আর শীতকাল মানেই পিঠা-পুলির আয়োজন। শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনটি পিঠা উৎসবের আয়োজন করেছে।
রুট অফ লাইফ’র প্রধান উপদেষ্টা ডা. মাহফুজ রায়হান বলেন, দেশের সংস্কৃতিকে ধারণ করে পথ এগিয়ে চলা আমাদের। তারই অংশ হিসেবে শীতের শুরুর দিকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। আমরা নিজেরাও এই পিঠা খাবো একই সঙ্গে হাসপাতাল ও এলাকার পথ শিশুদের মাঝেও পিঠাগুলো বিতরণ করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২