
রবিউল হাসান লায়ন: জামালপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিজয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিন শেষে পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল আরজু মিয়া ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফিজুর রহমান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন