
মোস্তাফিজুর রহমাম,নাটোর জেলা প্রতিনিধি: সাম্য ও মানবিক বিনির্মাণে দিকনির্দেশনামূলক জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই যৌথ কর্মি সভা অনুষ্ঠিত হয়। যৌথ কর্মি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৫ আগষ্টের আগে নাটোরে এমপি মন্ত্রিরা যে অত্যাচার চালিয়েছে তাদের বিচার হতে হবে। নাটোরের অধিকাংশ এমপিদের এখনো আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। তারেক রহমানের নির্দেশে ও নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ি। আগামীতেও আমরা ঝাপিয়ে পরতে প্রস্তুুত। দেশে যদি কোন সংকট দেখা দেয় এই নেতাকর্মীরা কঠোর হাতে মোকাবেলা করবে। আর দলের মধ্যে ভেদাভেদ ভুলে সকলকে এক সাথে কাজ করার আহব্বান জানান তারা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা