
আল মাহমুদ দোলন,পঞ্চগড় জেলা প্রতিনিধি: ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মুল্যে জনগণের মাঝে বিক্রির জন্য পঞ্চগড়ে ন্যায্য মুল্যের বাজারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ন্যায্য বাজারের উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিমা সারমিন,সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, আহসান হাবিব সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সাধারন শাক সবজি কিন্তে আসা ক্রেতারা বলেন বাজারে শাক সবজির দাম অনেক বেশী,আমরা মাইকিং শুনে কাচা বাজার ন্যায্য মূল্যে কিনে আমাদের অনেক উপকার হচ্ছে। এই শাক সবজি বাজার যেন প্রতিদিন ন্যায্য মূল্যে বিক্রির জোর দাবী করেন সাধারন ক্রেতারা। এদিকে জেলা প্রশাসক মো.সাবেত আলী জানান, জনসাধারনের জন্য সরাসরি কৃষকের ক্ষেত থেকে শাক সবজি ক্রয় করে জনসাধারনের মাঝে ন্যায্য মুল্যে বিক্রি করা হচ্ছে।
সপ্তাহে দুইদিন বাজারের তুলনায় এখানে সাধারন ক্রেতারা ন্যায্য মুল্যে শাক সবজি কিন্তে পারবেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা