
মোঃ মনিরুজ্জামান , সাতক্ষীরা : সাতক্ষীরা সদরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ১৯ নভেম্বর ২০২৪ খ্রি. (মঙ্গলবার) উপজেলা পরিষদে তাকে সম্মাননা হিসেবে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল সহ বিশিষ্টজনেরা।মোঃ আলামিন ইতোপূর্বেও উন্নত ও সুশিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার সহকারি শিক্ষক মোঃ আলামিন বলেন— আজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যে সম্মাননা পেয়েছি, তার জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার একার নয়, বরং এটি আমার শিক্ষক জীবনের সকল সাফল্যের প্রতীক। আমার এই যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে করোনাকালীন সময়ে সাতক্ষীরা অনলাইন স্কুলের সাথে যুক্ত হয়ে। সেই থেকে আজ পর্যন্ত আমি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি।
উপজেলা ও জেলা মাস্টার ট্রেনার হিসেবে আমি জীবন ও জীবিকা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। অঈঞওঠঊ ঞঊঅঈঐঊজ হিসেবে আমি শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি। আজ আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি যে, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলা। তাদেরকে সৃজনশীল করে তোলা। তাদেরকে দেশ ও জাতির সেবা করার জন্য প্রস্তুত করা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা