
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার ও জমি জমার জের ধরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের মহিলাসহ ৩,ব্যক্তি আহত হয়েছে। বুধবার (২০ই নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের জয়সিং গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে বাচ্চু প্রাং, তাহার স্ত্রী ফুলজান বেওয়া (৮০),ও বাচ্চুর স্ত্রীর তাহমিনা খাতুন (৪০)।
এ ঘটনায় বাচ্চু প্রাং বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, প্রতিবেশী মৃত সিফাত সরকার এর ছেলে জামেত আলী (৬০), জামেত আলীর স্ত্রী রোঙ্গিলা বেগম (৫৫), ছেলে রঞ্জু মিয়া (৩৫), ছেলের বউ ও সেতু খাতুন (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠিসোটা নিয়ে বাচ্চু প্রাং এর বসতবাড়ীতে এসে তাহাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে তখন বিবাদীদের গালি গালাজ করিতে নিষেধ করলে বিবাদীগণ হাতে থাকা লাঠিসোটা দ্বারা বাচ্চু প্রাং কে এলোপাতারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা জখম করে। একপর্যায়ে বাচ্চু প্রাং কে মারপিট করে জোরপূর্বক টাকা নিয়ে ক্ষতি সাধন করে ও তাহার স্ত্রী মারপিট করে কানের গহনা ক্ষতি সাধন করে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় জামেত সাথে যোগাযোগ করলে তার নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল