
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা যায়, সে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় লোকজন পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কাজল মিয়ার শিশু কন্যা আরবী (০৭) নিখোঁজ হওয়া শিশুটির লাশ মিললো বাড়ির পাশের পুকুর থেকে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা না অন্য কোনো কারণে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানায়, আরবী গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা হতে পারে। তবে, এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আরবীর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান