
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ চাটখিল উপজেলার সকল কিন্ডারগার্টেন পরিচালকদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ডাঃ এম এ নোমান হাসপাতালে ১৭ ই নভেম্বর (রবিবার) বিকেলে হাসপাতালের সভাকক্ষে সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় উপস্থিত সকল কিন্ডারগার্টেনের পরিচালকগনের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ডাঃ এম এ নোমানকে সভাপতি ও মোঃ আবুল বারাকাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে উপস্থিত সকলের মতামত নিয়ে চাটখিলের সকল বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠিত হয়।
কমিটিতে যারা রয়েছে – মো: ফয়েজ আহমেদ, জয়নাল আবদিন মিলন, জসিম মাহমুদ, আবুল কাশেম মিলন, মোঃ রাশেদ হোসেন, মোঃ শামীম হোসেন, মো: আলমগীর হোসেন, বেলায়েত হোসেন, জসীমউদ্দীন, হাবিবুর রহমান, মাসুদ আলম ও আব্দুল মান্নান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২