
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী ও শারীরিক অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পূর্বদেলুয়া বাজারে পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান ৬ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান বলেন বিএনপির চেয়ারপার্সন দু’বারের জনগণের ভোটের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখেছিলেন, তাকে সুচিকিৎসা নিতে দেয়নি। দেশনায়ক তারেক রহমান কে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন দেশের বাইরে রেখেছেন, কিন্তু সাধারণ মানুষ অবৈধ সরকার শেখ হাসিনা কে বিতাড়িত করেছে। ছাত্রজনতার ওপর নির্মম গণহত্যা করেছে, এবার যদি ভুল করেও আবার দেশে আসতে চায় শেখ হাসিনা তাকে জনগণ তাকে বিতারিত করবে। এসময় উপস্থিত ছিলেন বড়হর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী