হোম » সারাদেশ » মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

মোঃ কবির হোসেন, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের  ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট।

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপার এর গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরো একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন  বিভিন্ন স্টেশনের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!