
রোববার দুপুরের পর পঞ্চগড়ে চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের চা–বাগান ও ক্ষুদ্র চাষিদের চা আবাদ সম্প্রসারণ এবং চায়ের গুণগত মান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, “পঞ্চগড়ের চা চাষে জ্ঞানের অভাব এবং মানহীন পাতা সংগ্রহের কারণে চায়ের গুণগত মান কমছে। চাষিরা যদি উন্নতমানের পাতা সরবরাহ করেন, তাহলে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, চা শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সিন্ডিকেট সক্রিয় থাকলে তা প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আন্ডারগ্রাউন্ড চা বিক্রি বন্ধে মনিটরিং বাড়ানো এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে মনোপলিও ভাঙতে হবে।
সভায় চা বোর্ডের অন্যান্য কর্মকর্তাসহ পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপস্থিত ছিলেন। চাষিদের সুবিধার্থে ক্ষুদ্র চা কারখানা স্থাপনের বিষয়ে কার্যকর সমাধান খুঁজতে চা বোর্ড কাজ করবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান