
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেল ভাঙ্গা কারাগার থেকে পলাতক বিচারাধীন মামলার আসামি সাইফুল ইসলাম লিটন (৪৫)’কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম লিটন শেরপুর জেলার শ্রীবরদীর সাতানি এলাকার হারুন অর রশীদের ছেলে।
১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক লিটনকে গ্রেপ্তার করে র্যাব-১৪।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল