
গুলজার হানিফ সোনাইমুড়ি নোয়াখালী প্রতিনিধ: নোয়াখালীর সোনাইমুড়ীতে দীর্ঘ ১৬ বছর পর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেস্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাইমুড়ী কলেজ মাঠে এ আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। পরে বিশাল র্যালি সোনাইমুড়ী বাজার প্রদক্ষিণ শেষে বাইপাস গোল চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে পতিত সরকারের প্রেতাত্বা রয়ে গেছে। তাদের কারনে সংস্কার কমিটির গতি কমে গেছে, মনে হচ্ছে একটি ষড়যন্ত্র লুকায়িত আছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করে দ্রুত গতিতে দেশ সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে হাটতে হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে।
সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন দিদার, সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহার হোসেন মানিক প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২