হোম » সারাদেশ » বগুড়ায় গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ০৫

বগুড়ায় গাঁজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ০৫

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের অপরটিম গত শুক্রবার ১৫ নভেম্বর সদর উপজেলা পরিষদের ২নং গেইট এর সামনে থেকে মোঃ জাকির হোসেন (২৯), পিতা মোঃ শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিণ শ্যামপুর, থানা-শিবগঞ্জ তার হেফাজত থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপর একটি টিম শনিবার (১৬ই নভেম্বর) সকাল ১১ টায় শহরতলীর শিলিমপুর নামক এলাকা থেকে বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শে আদি মহরম দই ঘরের সামনে থেকে মোঃ আনোয়ার হোসেন (৫৪), পিতা মোঃ খলিল, গ্রাম খালিশপুর চিত্রালি সিনেমা হলের পিছনে, থানা খালিশপুর, কেএমপি খুলনা, মোঃ রাজিব হোসেন (৩০), পিতা মোঃ দুলাল মিয়া, গ্রাম ধর্মপুর রেলগেট, থানা কোতয়ালী, জেলা কুমিল্লা, মোঃ মোসলেম উদ্দিন (৬০), পিতা মৃত বশত আলী, গ্রাম রাজাপুর নতুনপাড়া থানা বুড়িচং, জেলা কুমিল্লা তাদের হেফাজত থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার।
এছাড়াও অপর একটি অভিযানে শনিবার ১৬ নভেম্বর শহরের তিনমাথা মোড়স্থ তিনমাথা টু সাতমাথাগামী রাস্তার উত্তর পার্শে বাবু স্টাইল হেয়ার কাটিং সেলুনের সামনে রাস্তার থেকে মোঃ রিমন (২০), পিতা মোঃ জিন্নাত প্রাং, গ্রাম এরুলিয়া আরজি পলিবাড়ী, বগুড়া সদর তার হেফাজত থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক-পৃথক মামলা দায়েরের পর বগুড়া আদালতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!