
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব এর সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ এর সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর কায়েস,ভিপি শামীম হাসান, সদস্য সচিব আজাদ হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক,জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক ও ট্রাক কাভার্ট ভ্যান শ্রমিক সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব নিকসন কুমার আমিন সহ আরো অনেকেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চু বলেন আওয়ামী লীগ নেত্রী সারারাত মদ্যপান বিকৃত মস্তিষ্ক নিয়ে বিএনপির নেতাকর্মীদের পুলিশ দিয়ে নির্যাতন করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে বাড়ি-গাড়ি করেছেন। এই নেতা আরো জানান আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে তাদের নেতাকর্মীরা দেশটাকে লুটপাট করে দেউলিয়া করে দিয়েছে। প্রতিটি জায়গায় দূর্নীতি করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাঁন সাঈদ হাসান জ্যোথি প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত ছাত্রজনতা কে স্মরণ করেন। এরপর তিনি বলেন ২০০৯ সালে হাসিনা ক্ষমতা আসার পর তাকে অন্যায়ভাবে ওএসডি করা হয়। ২০১০ সালে তাকে তারেক রহমানের বিরুদ্ধে স্বাক্ষী না দেওয়ায় তার নামে গ্রেনেড হামলা মামলার সাথে জড়িয়ে দেয়। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী তিনি আদালতে আত্মসমর্পণ করে ৪ বছর কারাভোগ করেছেন।
তিনি সুধি সমাবেশে আরো বলেন শেখ হাসিনা ১৬ বছর প্রতিশোধের রাজনীতি করেছেন। হাসিনা কে দেশে নিয়ে আসার জন্য যারা মায়াকান্না করছে এবার তাদের নেত্রী আসলে, জনগণ আর ভুল করবে না, তাকে প্রতিহত করবে। ৫ আগষ্ট পরবর্তী বিএনপির নেতাকর্মীদের নামে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ হয়েছে এর কোন প্রমাণ নেই অধিকাংশ গুজব এবং ভিত্তিহীন। তারেক রহমানকে দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বর এর ৯ তারিখের মধ্যেই তার সকল মামলা মোকাবিলা করে এই বছরের ডিসেম্বরেই দেশে ফিরে আসবে। মিথ্যা মামলা খুন গুম তারা করেছে তাদের কে ছাড় দেওয়া হবে না।
সুধী সমাবেশে শিক্ষক, ব্যবসায়ী,ডাক্তার,নারী সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল